1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 3:10 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন সাভার-আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার ২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা এ লড়াই পবিত্র প্রতিরক্ষা হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া

নিয়ামতপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ দায়ের

  • সময়: Monday, July 15, 2024
  • 83 View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় মুঠোফোনের মাধ্যমে এই প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রবিবার সকালে দৈনিক ইত্তেফাক নিয়ামতপুর উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সকালে সাব-রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত ফি আদায় এর অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিলে ঐ অফিসের নৈশ্য প্রহরী শাহজামাল বুধু সোমবার ১৫ জুলাই বেলা ১১টায় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক জনি আহমেদকে বিভিন্ন অকথ্যভাষায় গালিগালাজ ও রেজিষ্ট্রি অফিসে আসলে তাকে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে। এছাড়া তাকে চাঁদাবাজ সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলেও হুমকি প্রদান করে।
ভুক্তভোগী জনি আহমেদ জানান, সাংবাদিকতায় যখন থেকে এসেছি তখন থেকেই মাঝে মধ্যে এমন হুমকি পেয়ে অভ্যস্ত। তাই এখন আর এগুলো গায়ে লাগে না। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। শাহজামাল বুধু নিয়ামতপুর উপজেলার বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ রয়েছে বলে নিজেকে দাবী করে। আমার কাছে ঘটনার সময়কার অডিও রেকর্ড করা আছে ।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আল মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews