1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 4:07 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন সাভার-আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার ২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা এ লড়াই পবিত্র প্রতিরক্ষা হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া

আনারসে ভোট দিতে চান কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন’

  • সময়: Monday, May 20, 2024
  • 88 View

ছবি সেলিম বেপারী।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের এক নির্বাচনী উঠান বৈঠক থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় একটি উঠান বৈঠক থেকে আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করা হয়। বাবুল ওমর ওই সভায় উপস্থিত ছিলেন। গতকাল শনিবার ওই উঠান বৈঠকের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ওই উঠান বৈঠকের ভিডিওতে দেখা যায়, প্রার্থী বাবুল ওমরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মঞ্চে বসে আছেন। মাইকে বক্তব্য দিচ্ছেন নাসির উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন। ভিডিওতে রাসেল উদ্দিনকে বলতে শোনা যায়, ‘এখানে (চির কিশোরগঞ্জে) আওয়ামী লীগের পক্ষ থেকে একজনই, সে হলো আনারসের বাবুল ওমর। এ ছাড়া যত মার্কা, সব নৌকা ছিদ্র করার লাইগা। তো, দ্বিতীয় কোনো কথা চলব না। চর কিশোরগঞ্জের সব ভোট আনারস। অন্য কোনো মার্কায় কোনো ভোট পড়ব না। পড়তে পারে দু–একটা। ১০ জনের মধ্যে দুয়েকটা দুষ্টু গরু থাকে। তাদের উদ্দেশে বলতে চাই, ঘরেই থাকেন। যদি আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই। সব ভোট আনারসের। যে কথা নাসির মেম্বার বইলা গেছে, সে কথাই শেষ, চর কিশোরগঞ্জের ভোট রিজার্ভ। দ্বিতীয় কোনো কথা, দ্বিতীয় কোনো নেতা চর কিশোরগঞ্জে জন্মায় নাই, জন্ম হইব না।’এ বিষয়ে বাবুল ওমরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।আগামী মঙ্গলবার দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)।ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ে কাগজে–কলমে চারজন চেয়ারম্যান প্রার্থী হলেও ভোটের মাঠে রয়েছেন মাহফুজুর রহমান কালাম ও বাবুল হোসেন ওমর। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সমর্থন পাচ্ছেন বাবুল ওমর। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেনসহ আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন মাহফুজুর রহমান।নির্বাচন ঘিরে প্রতিদিনই সোনারগাঁয়ে হুমকির অভিযোগ উঠছে। ভোটারদের হুমকির ঘটনায় এরই মধ্যে প্রার্থী বাবুল ওমরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।ফলো করুনসোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় একটি উঠান বৈঠক থেকে আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করা হয়েছে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় একটি উঠান বৈঠক থেকে আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করা হয়েছেছবি: ভিডিও থেকে নেওয়ানারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের এক নির্বাচনী উঠান বৈঠক থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় একটি উঠান বৈঠক থেকে আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করা হয়। বাবুল ওমর ওই সভায় উপস্থিত ছিলেন। গতকাল শনিবার ওই উঠান বৈঠকের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ওই উঠান বৈঠকের ভিডিওতে দেখা যায়, প্রার্থী বাবুল ওমরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মঞ্চে বসে আছেন। মাইকে বক্তব্য দিচ্ছেন নাসির উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন। ভিডিওতে রাসেল উদ্দিনকে বলতে শোনা যায়, ‘এখানে (চির কিশোরগঞ্জে) আওয়ামী লীগের পক্ষ থেকে একজনই, সে হলো আনারসের বাবুল ওমর। এ ছাড়া যত মার্কা, সব নৌকা ছিদ্র করার লাইগা। তো, দ্বিতীয় কোনো কথা চলব না। চর কিশোরগঞ্জের সব ভোট আনারস। অন্য কোনো মার্কায় কোনো ভোট পড়ব না। পড়তে পারে দু–একটা। ১০ জনের মধ্যে দুয়েকটা দুষ্টু গরু থাকে। তাদের উদ্দেশে বলতে চাই, ঘরেই থাকেন। যদি আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই। সব ভোট আনারসের। যে কথা নাসির মেম্বার বইলা গেছে, সে কথাই শেষ, চর কিশোরগঞ্জের ভোট রিজার্ভ। দ্বিতীয় কোনো কথা, দ্বিতীয় কোনো নেতা চর কিশোরগঞ্জে জন্মায় নাই, জন্ম হইব না।’এ বিষয়ে বাবুল ওমরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।আগামী মঙ্গলবার দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)।ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ে কাগজে–কলমে চারজন চেয়ারম্যান প্রার্থী হলেও ভোটের মাঠে রয়েছেন মাহফুজুর রহমান কালাম ও বাবুল হোসেন ওমর। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সমর্থন পাচ্ছেন বাবুল ওমর। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেনসহ আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন মাহফুজুর রহমান।নির্বাচন ঘিরে প্রতিদিনই সোনারগাঁয়ে হুমকির অভিযোগ উঠছে। ভোটারদের হুমকির ঘটনায় এরই মধ্যে প্রার্থী বাবুল ওমরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবিভোটারদের হুমকি দেওয়ার পর চর কিশোরগঞ্জ কেন্দ্রে জাল ভোট ও নাশকতার শঙ্কা জানিয়ে ওই এলাকায় সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান। গতকাল নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল রাব্বির কাছে মাহফজুর রহমান লিখিত আবেদন জানান।ওই আবেদনে মাহফুজুর রহমান বলেছেন, ‘চর কিশোরগঞ্জ অত্যন্ত দুর্গম একটি এলাকা। ওই কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্ত্রাসীদের মাধ্যমে শক্তি প্রদর্শন করে জাল ভোট এবং নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে আনারস প্রতীকের সমর্থক রাসেল উদ্দিন আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করেছেন। ফলে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews