
আজিজুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সিলেট বিভাগের ২০২২ সালে ২য় হয়েছেন।
সলুকাবাদ ইউনিয়ন পরিষদে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং যাত্রা শুরু করেন ২০১৭ সালে।
যাত্রা শুরু করেই হোঁচট খেয়েছিলো যেমন সলুকাবাদ ইউনিয়ন পরিষদে ব্যাংক এশিয়া থাকলেও কেউ জানতেন না এভাবেই ব্যাংক এশিয়া বন্ধ ছিলো প্রায় ৮ মাস, যার কারণে ব্যাংক এশিয়া হোঁচট খেয়ে পরে রয়েছিলো। কিন্তু স্বপ্নবাজ আল-আমীন নিজের মেধা কাটিয়ে দিন রাত পরিশ্রম করে সিলেট বিভাগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এখন ২য় স্থানে অবস্থান করছেন।
আল-আমীন ব্যাংকের সার্ভিস দিয়ে অসহায় মানুষের মন জয় করেই চলেছেন। কেননা সলুকাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাঘবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং থাকলেও গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে প্রতিটি পাড়ায় মহল্লায় গিয়ে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। সেই সেবার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। বেঁচে গেলো গাড়ি ভাড়া সিরিয়ালে দাঁড়িয়ে থাকারও প্রয়োজন হয়না বিশেষ করে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা ভোগী তাঁরা দোরগোড়ায় ব্যাংকিং সেবা পেয়ে অনেক খুশি।
এছাড়া ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ সহ আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ।
আল-আমীন ব্যাংকিং সেবা দিয়ে মানুষের মন জয় করে এখন তিনি ইউনিয়ন ছেড়ে উপজেলায় পর্যায়ও ব্যাংক এশিয়ার মিনি শাখা অফিস উদ্বোধন করতে যাচ্ছেন। উপজেলায় কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে জানা গেছে তারা বলেন ব্যাংক এশিয়া উপজেলা সদরে এসেছে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমাদের যেকোনো প্রয়োজনে যেকোনো সময় যেকোনো জায়গায় পাওয়া যাবে এশিয়া ব্যাংক।
সরেজমিনে ঘুরে জনমতে গ্রাহকরা জানান ব্যাংক এশিয়া ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়ায় আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে কেননা আগে ব্যাংকের কোন প্রয়োজন হলে আমাদেরকে জেলা শহরে যেতে হতো এখন সেই জেলা শহরের সেবা আমরা বাড়ি বসেই পাই, আমরা যদি শারীরিক অসুস্থতার কারণে ব্যাংকে গিয়ে যদি সেবা নিতে না পারি, তখন সেই ব্যাংক চলে আসে আমাদের বাড়ি আমাদের সেবা দেওয়ার জন্য। আমরা অনেক খুশি ব্যাংক এশিয়া ইউনিয়ন পর্যায়ে সেবা দেওয়ার জন্য, আমরা ব্যাংক এশিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই পাশাপাশি বিশ্বম্ভরপুর উপজেলা ব্যাংক এশিয়ার শাখার ম্যানেজার আল-আমীনকেও ধন্যবাদ জানাই।
এবিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলার ব্যাংক এশিয়ার ডিরেক্টর আল-আমীন বলেন আমরা সবসময় প্রস্তুত মানুষের সেবা দেওয়ার জন্য।
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা ব্যাংকিং সেবা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।
Leave a Reply