1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:22 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

অধিকাংশ আমেরিকান ট্রাম্পের শাস্তি চায়

  • সময়: Tuesday, February 9, 2021
  • 317 View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হতে যাচ্ছে মঙ্গলবার। এই বিচার শুরুর প্রাক্কালে বেশির ভাগ মার্কিন নাগরিক ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিয়েছেন। যদিও ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের বিপক্ষে মত দেন দেশটির বেশির ভাগ নাগরিক। গত রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং ইপসসের যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে। এবিসি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প অভিশংসন বিচারের মুখোমুখি হচ্ছেন। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে তাণ্ডব চালানোর ঘটনায় ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ট্রাম্পকে। তবে ওই বিচারের ফলাফল অনেকটাই নিশ্চিত।

ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় দ্বিতীয়বারের মতো খালাস পেতে পারেন ট্রাম্প। কারণ, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বেশির ভাগ সদস্যই ট্রাম্পের অভিশংসন বিচারের বিপক্ষে মত দিয়েছেন।

অধিকাংশ রিপাবলিকান সিনেটরের দাবি, ট্রাম্প আর দায়িত্বে নেই। তাই তাকে দায়িত্ব থেকে সরানোর বিষয়টিও অমূলক। তারা ট্রাম্পের অভিশংসন বিচারকে অসাংবিধানিক বলেও উল্লেখ করেছেন। তবে ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্পের জবাবদিহির ব্যর্থতা ও দায়িত্বের অবহেলা ভবিষ্যতের প্রেসিডেন্টদের কাছে বার্তা দেবে যে অপরাধ করেও পার পাওয়া যায়। তাই ট্রাম্প ক্ষমতা ছাড়লেও তার বিচার করা অত্যাবশ্যক। এতে ভবিষ্যতের প্রেসিডেন্টরা তাদের কাজের প্রতি সজাগ থাকবেন। এ ছাড়া ট্রাম্প যাতে আর ক্ষমতায় ফিরতে না পারেন, সেটাও ওই বিচারের মাধ্যমে নিশ্চিত করতে চাইছেন ডেমোক্র্যাটরা।

এবিসি নিউজ ও ইপসোসের জরিপের তথ্যমতে, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা এবং আবার তার ক্ষমতায় আসা ঠেকানো উচিত। তবে ৪৩ শতাংশ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার বিপক্ষে। ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রথমবার অভিশংসিত হওয়ার পর গত বছরের জানুয়ারিতে সিনেটে বিচার শুরু হয়। ওই সময় এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দেন ৪৭ শতাংশ আমেরিকান। আর ৪৯ শতাংশ মার্কিন নাগরিক বলেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা উচিত হবে না।

ট্রাম্পের অভিশংসন বিচার নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির সিনেট সদস্যদের মধ্যে মতভেদ থাকলেও ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও তাকে দোষী সাব্যস্ত করার পক্ষে জনসমর্থন বেড়েছে। গত বছরের এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপের তথ্যমতে, মাত্র ৯ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে অপসারণের পক্ষে মত দেন। কিন্তু নতুন জরিপে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশে। আর ডেমোক্রেটিক পার্টির ৯২ শতাংশ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে। নিরপেক্ষ ভোটারদের ৫৪ শতাংশ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে এবং ৪৫ শতাংশ বিপক্ষে।

তবে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের চেয়ে দ্বিতীয় বিচারের সময়কাল সংক্ষিপ্ত হবে বলে মনে করা হচ্ছে। প্রথম অভিশংসন বিচার শেষ হতে লেগেছিল তিন সপ্তাহ। শুমারের মুখপাত্র জাস্টিন গুডম্যান বলেছেন, বিচারকাজ দ্রুত শেষ করবে সিনেট।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews