জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে ফসলী মাঠ থেকে গভীর নলকুপের গ্যাস পাইপে গলায় রশি পেচানো অবস্থায় এক বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ আবু তাহের ওরফে খোকা (৭০)। সে মানষিক ভারসাম্যহীন ছিলেন।সে পাশ্ববর্তী কাঠালবাড়ী গ্রামের শাহপাড়ার মৃত একাব্বর আলীর ছেলে। বিষয় টি আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সুএে জানাগেছে,গতকাল রোববার রাত নয়টার সময় বাড়িতে রাতের খাবার খেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মত নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের সদস্যরা আবু তাহেরের ঘরের দরজা খোলা দেখে ঘরে দেখতে না পেয়ে এলাকায় খোঁজ খবর করতে থাকে। এক পযার্য়ে গ্রামের মসজিদের মাইকে তার খোঁজে প্রচার করতে থাকে।
আজ সোমবার সকাল সাতটার সময় ঐ গ্রগ্রামের এক কৃষক স্হানীয় কান্দারবিল মাঠে ধানের জমি দেখতে যাওয়ার সময় আমজাদ হোসেনের গভীর নলকুপের গ্যাস পাইপের সাথে গলায় রশি পেচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে গ্রামবাসী ও পুলিশকে বিষয়টি জানান।
এ দিকে নিহত আবু তাহেরর স্ত্রী রেনুকা বিবি ও তার এলাকাবাস মৃত আবু তাহের কে শনাক্ত করেন।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আবু তাহেরের লাশ উদ্ধার করে।
নিহত আবু তাহের ওরফে খোকার স্ত্রী রেনুকা বিবি বলেন,আমার স্বামী ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, আজ সকালে উপজেলার কাঁঠালবাড়ী মোহাম্মদপুর কান্দারবিল থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Leave a Reply