;
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সিএনজি শ্রমিক সংগঠন কর্তৃক অযৌতিক ভাড়া বৃদ্ধি, যাত্রীহয়রানী ও নৈরাজ্যের প্রতিবাদে ছাতক উপজেলা যাত্রী সাধারণের আয়োজনে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কালারুকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মো: বুরহান উদ্দিনের সঞ্চালনে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন চেয়ারম্যান অদুদ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দীন,প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দীন, বর্তমান মেম্বার নজরুল, বর্তমান মেম্বার আওয়াল আহমদ, মো: কামরুল হাসান, লায়েক আহমদ, জাবেদ মিয়া, সাবেক মেম্বার মানিক, ছালেহ আহমদ, মকলিছুর রহমান, আমিরুল হক, নজমুল হোসেন, উপ গণশিক্ষা সম্পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আতিকুর রহমান রিয়াদ, আমির উল্লাহ,কামরুল ইসলাম, আব্দুল হাই, ছালিক মিয়া, ৪ নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ৮ নং ওয়ার্ডের আবু তাহের, ১ ২ ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফুলে চা বেগম, ৪ও৫ ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ঝর্ণ আক্তার, রফিক, তারেক, ইসলাম উদ্দিন, আব্দুর রহমান,
সভায় বক্তরা অযৌতিক ভাড়া বৃদ্ধি, যাত্রীহয়রানী ও নৈরাজ্যের কঠ্রুর প্রতিবাদ করে বলেন, ছাতক গোবিন্দগঞ্জ ভাড়া ১১ কিলোমিটারে অযৌক্তিক ভাড়া ৩৫টা বৃদ্ধি করা হয়। কিন্তু মধ্য ভাগের প্রতিটি রাস্তায় শ্রমিকরা বল প্রয়োগ করে ৫টাকা বাড়িয়ে দিয়ে যাত্রীদের সাথে খারাপ আচরন করে। বক্তরা আরো বলেন বিভিন্ন গ্রামের লোকজনকে নিয়ে বসে যদি শ্রমিক নেতাদের সাথে বসে বৃদ্ধিকৃত ভাড়া প্রত্যাহার না করেন তবে পরবর্তিতে আরো কঠোুর কর্মসূচি গ্রহন করা হবে।
Attachments area
Leave a Reply