1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 11:41 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

কোচ জাকির মৃত্যুতে বিসিবির শোক

  • সময়: Saturday, December 27, 2025
  • 93 View

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

শনিবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। টসের পর ম্যাচ শুরুর আগে ডাগআউটের সামনে গা গরমের অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের ক্রিকেটাররা।এ সময় ফিল্ডিং ড্রিল করানোর দায়িত্বে ছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকির। অনুশীলনের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।

দলের ফিজিও প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা করেন। সঙ্গে সঙ্গে মাঠে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পথেও তার শ্বাস-প্রশ্বাস সচল রাখার চেষ্টা চলছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন মাহবুব আলী জাকির। সাবেক এই পেসার কুমিল্লা জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছেন।এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও ধানমন্ডির মতো ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন জাকির। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews