1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:37 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

মির্জাপুরে দারুল মুত্তাকীন শিক্ষাবৃত্তি ২০২৫ এর পুরস্কার ও বৃক্তি প্রদান

  • সময়: Monday, June 30, 2025
  • 140 View

শোয়েব মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ গত ২৭ জুন ২০২৫ ইং শুক্রবার মির্জাপুর উপজেলা তক্তারচালায় দারুল মুত্তাকীন শিক্ষাবৃত্তি-২০২৫ এর পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

দারুল মুত্তাকীন ফাউন্ডেশন আয়োজিত দারুল মুত্তাক্বীন শিক্ষাবৃত্তি-২০২৫ এ টাংগাইল জেলার সখিপুর ও মির্জাপুর উপজেলার মোট ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেনারেল ও ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৭০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীরা প্রাইজমানী, ক্রেস্ট, সার্টিফিকেট ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কোর্স করার সুযোগ লাভ করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মো: আবু সাঈদ, ইমাম & খতিব, মাসজিদ আল হেরা এন্ড ইসলামিক ইন্সটিটিউট, রিচমন্ড হিল, নিউইয়র্ক, আমেরিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনিসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, কান্ট্রি গ্রুপ অব কোম্পানি, উত্তরা, ঢাকা। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা মো: সাঈদুর রহমান, প্রিন্সিপাল, দারুল উলুম হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শাইখ ঈসা মিয়া আল মাদানী  মুহাদ্দিস, মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবিয়া, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা। জনাব ইন্জিনিয়ার শামীম আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী, টাংগাইল পৌরসভা, জনাব আবু তাহের হোসেন, জনাব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকমন্ডলী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 “দারুল মুত্তাক্বীন ফাউন্ডেশন (ডিএমএফ)” এর যাত্রা শুরু ২০২০ সালে। শুরু হয়েছিল কয়েক’শ কর্মজীবী মানুষকে ঈদের খাবার তুলে দেওয়ার চিন্তা-ভাবনা থেকে (যাদের ঈদের দিন কিছু ভালো খাবার খাওয়ার কোনো উপায় ছিল না)। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করে। 

ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম: ডিএমএফ এডুকেশন সেন্টার এন্ড লাইব্রেরী, বাৎসরিক শিক্ষাবৃত্তি, ইসলামিক কুইজ প্রতিযোগিতা , ব্লাড ব্যাংক (ব্লাড ডোনেশন), দরিদ্রদের স্বাবলম্বীকরণ, ঈদের খুশি (প্রতি ঈদে অভাবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ), বৃক্ষরোপণ/সাদাকায়ে জারিয়া কর্মসূচি এবং নৈতিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং বেশ কিছু প্রস্তাবিত প্রজেক্টসমূহ: দারুল মুত্তাক্বীন মডেল মাদ্রাসা, ডিএমএফ মুসলিম কমিউনিটি, ডিএমএফ ইসলামিক মিডিয়া, ডিএমএফ ইনভেস্টমেন্ট ইত্যাদি।

দারুল মুত্তাক্বীন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও সম্পুর্ণ মানবকল্যাণে নিবেদিত সেবামূলক একটি প্রতিষ্ঠান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews