1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 20, 2026, 10:08 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

‎আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

  • সময়: Saturday, June 6, 2026
  • 98 View

‎
‎
‎মোঃআলামিন ভূঁইয়া:
‎নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (৫ জুন) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির (এনজিডব্লিউইউ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। এতে শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান।
‎
‎জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিক নেতারা মালিকপক্ষকে আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন ও পাওনা পরিশোধের আল্টিমেটাম দেন। অন্যথায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
‎
‎
‎বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা আদায়ের স্বার্থে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা দ্রুত সমস্যার সমাধানে সরকার, শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎এ সময় শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু, মিজানুর রহমান মিজান, মনসুর আলী, মাসুদ রানা এবং সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews