1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:48 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে ৭ জন আটক,৬ জনের বিনাশ্রম কারাদণ্ড।

  • সময়: Tuesday, February 3, 2026
  • 118 View

মোঃ রাসেল ফকির :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে ৭ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৪(১) ধারা লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে টাকা বিতরণের আলামতসহ ওই ৭ জনকে আটক করা হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.বি.এম কাউসার জামান। তিনি সরেজমিনে তদন্ত পরিচালনা করেন এবং অভিযোগের সত্যতা পাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনায় আটক ৭ জনের মধ্যে ৬ জনকে নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭(ক) ধারায় প্রত্যেককে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপরদিকে, আটক ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা গ্রহণপূর্বক তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনি আচরণ বিধিমালা বাস্তবায়নে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার বলেন,
“ভোটারদের প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews