1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ভালুকায় সড়ক থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ।

  • সময়: Sunday, January 18, 2026
  • 117 View

ভালুকায় সড়ক থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মো:রাসেল ফকির :
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির বাজার এলাকায় ময়মনসিংহগামী সড়ক থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৮ জানুয়ারি ২০২৬ ইং রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশ দিয়ে চলাচলকারী কয়েকজন ব্যক্তি একটি শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহজনক মনে করেন। পরে তারা দ্রুত বিষয়টি ৯৯৯ নম্বরে জানালে পুলিশ ও জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, শিশুটির বয়স মাত্র কয়েক ঘণ্টা হতে পারে। তার শরীরে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তে সহায়ক কোনো আলামত পাওয়া যায়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি নবজাতক ফেলে যাওয়ার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত ও তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না। বর্তমানে শিশুটির মরদেহ ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভালুকা মডেল থানার সহযোগিতা চাওয়া হলে তারা বিষয়টি এড়িয়ে যান। তবে এ ব্যাপারে ভালুকা মডেল থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, শিশুটির পরিচয় শনাক্ত করতে আশপাশের থানা ও হাসপাতালগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া যদি কেউ শিশুটির পরিচয় জানেন অথবা সম্প্রতি কোনো নবজাতক নিখোঁজ হওয়ার তথ্য থাকে, তাহলে নিকটস্থ থানা অথবা ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews