1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:51 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

দাগনভূঞা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ও ২ গোডাউন পুড়ে ছাই।

  • সময়: Monday, January 5, 2026
  • 102 View

দাগনভূঞা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ও ২ গোডাউন পুড়ে ছাই

দাগনভূঞা (ফেনী) : ২ জানুয়ারি ২০২৬:
ফেনীর দাগনভূঞা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে দাগনভূঞা বাজারের চৌমুহনী রোডের কামারের গলি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং নোয়াখালী থেকে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৬টি দোকান ও ২টি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকান মালিক, সাংবাদিক এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে জানা যাবে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দিতে পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্পের সদস্যরা এবং দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews