1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 21, 2026, 6:30 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শোক

  • সময়: Monday, January 5, 2026
  • 51 View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজ এখানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টশেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দুই নেতা এই অপূরণীয় ক্ষতিতে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন বেগম খালেদা জিয়ার ওপর অশেষ রহমত ও মাগফেরাত দান করেন, তাঁকে চিরকাল জান্নাতে স্থান দেন এবং তার পরিবার-পরিজন,আত্মীয়স্বজন ও প্রিয়জনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী এবং প্রেসিডেনশিয়াল কোর্টের মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক পৃথক শোকবার্তায় সংযুক্ত আরব আমিরাত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর সহানুভূতি প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র: বাসস

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews