1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:54 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত।

  • সময়: Monday, December 29, 2025
  • 76 View

মো: রাসেল ফকির :
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। তিনি তার বক্তব্যে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি নবনির্বাচিত কার্যকরী পরিষদকে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিম উদ্দিন, জনাব মোঃ মোতাহার হোসেন খাঁন, জনাব মোঃ আসাদুজ্জামান, জনাব মোঃ হেলাল উদ্দিন এবং জনাব মোঃ আয়েন উদ্দিন। তারা প্রত্যেকেই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার সভাপতি জনাব মোঃ ইকতিয়ার উদ্দিন ভূইয়া। সভাপতির বক্তব্যে তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা রেখে বলেন, এই পরিষদ সদস্যদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিরোজ আহমেদ। জেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ অভিষেক অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।
সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখা।

ভূমি প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখা দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews