1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ

  • সময়: Monday, December 29, 2025
  • 68 View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক নেতার পদত্যাগের বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। এরপর কে দলে থাকবেন বা থাকবেন না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

রবিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন।এছাড়া দেশব্যাপী আরও কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। তবে দলীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত অবস্থানের চেয়ে সংখ্যাগরিষ্ঠ মতামতই প্রাধান্য পায়।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল।তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা আর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো জুলাই প্রজন্মকে দমন করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, এই পরিবর্তিত প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে থাকা আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়েছে।এই জোটের মাধ্যমে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার ইস্যুতে যৌথভাবে কাজ করা হবে।

তিনি আরও জানান, সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এবং একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায় এনসিপি নিচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যেই এই জোট গঠন করা হয়েছে।তবে এনসিপি তাদের নিজস্ব লক্ষ্য ও আদর্শ অনুযায়ী কাজ করে যাবে।

এর আগে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন পুলিশ বাহিনীর প্রসঙ্গ তুলে বলেন, আওয়ামী লীগের শাসনামলে যে পুলিশ বাহিনী দক্ষতার সঙ্গে নিরপরাধ মানুষকে হয়রানি করত, সেই একই বাহিনী এখন চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews