1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায়ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিশাল শোডাউন।

  • সময়: Monday, December 29, 2025
  • 64 View

মোহাম্মদ রাসেল ফকির :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিশাল শোডাউন। রাজধানীর ৩০০ ফিট এলাকায় হাজারো নেতাকর্মীর উপস্থিতি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন-এর নেতৃত্বে এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা “তারেক রহমান ফিরে আসো, বাংলাদেশ বাঁচাও”, “গণতন্ত্রের বিজয় নিশ্চিত করো”সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বেই বিএনপি নতুন করে সংগঠিত হয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থাকবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দল আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতারা বলেন, আগামী দিনগুলোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে আরও বৃহৎ কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews