1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 14, 2026, 10:35 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • সময়: Saturday, December 27, 2025
  • 40 View

ময়মনসিংহ প্রতিনিধি :
তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট।
২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তরুণ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ। তিনি তার বক্তব্যে বলেন,
“তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ময়মনসিংহ। তিনি বলেন,
“মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চায় এগিয়ে আসতে হবে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আনোয়ার হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ
জনাব আল-আমিন, জেলা ক্রীড়া কর্মকর্তা, ময়মনসিংহ
অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত জীবন গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
টুর্নামেন্টটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এবং সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দিনব্যাপী এই ভলিবল টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপক আনন্দ দেয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews