1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 5, 2026, 8:07 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

প্রথম নারী এমডি পেলো ডিএসই

  • সময়: Saturday, December 20, 2025
  • 98 View

প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করে। ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুজহাত আনোয়ারের আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।আইএফসিতে দায়িত্ব পালনকালে নুজহাত আনোয়ার লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন।পাশাপাশি তিনি বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করে সিনিয়র কান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করেন। করোনা মহামারি এবং পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি আইএফসির অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews