1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 2:30 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

লক্ষ্মীপুরে কবরস্থানে মিলল আগ্নেয়াস্ত্র

  • সময়: Monday, December 8, 2025
  • 68 View

এবার লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকায় একটি কবরস্থানে মিলল ৬টি আগ্নেয়াস্ত্র। রবিবার বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরমধ্যে দেশীয় ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান রয়েছে।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরআগে সন্ধান পাওয়া আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা মালিক নুর উদ্দিনের তৈরী অস্ত্রের সঙ্গে মিল রয়েছে। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে জানান, কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি কবরে বেশ কিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন বলে কলে জানানো হয়।তাৎক্ষণিকভাবে অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিতে পুলিশকে জন্য জানানো হয়।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর লক্ষ্মীপুরের পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে নুর উদ্দিনের ওয়ার্কসপে অস্ত্র তৈরির সন্ধান মিলে। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সেখান থেকে একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। ঘটনার পর থেকে নুর উদ্দিন আত্মগোপনে রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews