বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলার এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুব আলমের বিরুদ্ধে জীবনে নিরাপত্তা চেয়ে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন, জুলাই মঞ্চের নেত্রী জোসনা আক্তার। ডায়েরি নং ৩৮ শনিবার ( ১ নভেম্বর ২০২৫) জোসনা আক্তার চাঁদপুর সদর মডেল থানায় লিখিত ডায়েরি করেন। জোসনা আক্তারের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পনসহী গ্রাম। উল্লেখিত ডাইরির বিবরণে জানা যায়, বিবাদী হিসেবে চাঁদপুর জেলার এমসিপি প্রধান সমন্বয়কারী মাহবুব আলম ও মাহমুদুল হাসান দুইজনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরো সাত থেকে আটজনের নামে মোবাইল ফোনে ও অনলাইনে হুমকি ধামকি দেওয়া ও প্রাণে মেরে ফেলার হুমকির বিরুদ্ধে নিরাপত্তাহীন হয়ে পড়ায় ভবিষ্যতে আইনি আশ্রয় চেয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আরো জানা যায়,আমিন হোসেন সৈকত বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের চেষ্টা করে, সে বিষয়ে ভুক্তভোগী ঐ নারী ধর্ষণের মামলা দেয়, যার ধারা ৯(৪)(খ)। উক্ত মামলায় আসামি আমিন হোসেন সৈকত কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে৷ বিজ্ঞ আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়। এই বিষয়ে আমিন হোসেন সৈকতের কিছু লোকজন জোসনা আক্তার কে উল্লেখিত মাহবুব আলম ও মাহমুদুল হাসান সহ বেশ কয়েকজন ফোনে হুমকি ধামকি দিয়ে আসছিলো। বিষয়ে ভুক্তভোগী নারী তার জীবনের ও তার পরিবারের জীবনের প্রতি বড় ধরনের হুমকি প্রাণনাশের মত দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
এই বিষয়ে চাঁদপুর থানার ইনচার্জ বাহার মিয়াকে জিজ্ঞেসা করলে তিনি বলেন, এ বিষয়ে আদালতের মতামত অনুযায়ী এ ডাইরি করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে, পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply