মো:রাসেল ফকির :ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ৩নং কাকনি ইউনিয়নের গোয়াতলা শসার বাজারে দিনের বেলাতেই প্রকাশ্যে চলছে গাঁজা, ইয়াবা ও বরি বিক্রি। এলাকাবাসীর অভিযোগ—প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন চলছে এ অবৈধ ব্যবসা, অথচ নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ।সূত্রে জানা গেছে, গোয়াতলা শসার বাজারের প্রায় প্রতিটি দোকান রাত একটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকে, আর তখনই চলে মাদক বেচাকেনার জমজমাট আসর। এতে এলাকায় অস্থিরতা ও অপরাধ প্রবণতা বাড়ছে প্রতিনিয়ত।স্থানীয়দের দাবি—এই মাদকচক্রের মূল হোতা বা ‘গডফাদার’ হিসেবে পরিচিত দুই ব্যক্তি হলো
👉 গোয়াতলা শসার বাজারের হানিফ (পিতা—ইদ্রিস আলী) এবং
👉 তালদিঘির সোহেল।তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে এই মাদক ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার অভিযোগ করলেও প্রশাসন বা জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নেননি।৩নং ওয়ার্ডের সদস্য মোঃ লিটন মিয়ার কাছেও এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন, কিন্তু তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি। এতে অনেকেই ধারণা করছেন—জনপ্রতিনিধি ও মাদকচক্রের মধ্যে যোগসাজশ থাকতে পারে।একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রতিদিন চোখের সামনে মাদক বিক্রি হয়। কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। এখন প্রশাসন যদি না জাগে, তবে তরুণ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”সচেতন মহল ও এলাকাবাসী তারাকান্দা থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন—
👉 “সমাজ ও দেশকে রক্ষা করতে এখনই এই মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
👉 “অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে গোয়াতলা বাজারকে মাদকমুক্ত করতে হবে।”
Leave a Reply