1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • সময়: Sunday, October 5, 2025
  • 57 View

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) নামের আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়া এলাকার একটি ভাড়া বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার পুকুরপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে।আইভি মোহাম্মদ আইয়ুব ও ওয়াসিফা পেয়ারুল ইসলামের কন্যা। তারাও ভাড়াটিয়া পরিবার হিসেবে সেখানে থাকতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নিচ তলায় সিঁড়ির নিচে খেলার সময় শর্ট-সার্কিট থেকে আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে ওই তিন শিশু। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ইব্রাহিম ঘটনাস্থলে মারা যায়।অন্যদের উন্নত চিতিৎসার জন্য উপজেলা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী আবদুল বাছেত বলেন, ‘ওই বসতঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট-সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। স্বজনেরা দ্রুত সার্ভিস তার কেটে দিলে তারা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

এদিকে, আড়াই বছরের শিশু ইব্রাহিমকে হারিয়ে মা আছম আরা পাগলপ্রায়।তিনি উপজেলা হাসপাতালের মেঝেতে বুক ছাপড়াতে ছাপড়াতে বিলাপ করতে থাকেন। এসময় স্বজনেরা তাকে শান্তনা দেন।  

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে শিশুর লাশ দাফনের ব্যাবস্থা করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews