1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:48 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ঢাকা ৭ আসনের এমপি হতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

  • সময়: Saturday, September 27, 2025
  • 94 View

বিশেষ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-০৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান এর সমর্থনে আজ কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।২৬ সেপ্টেম্বর’২৫ রোজ শুক্রবার বাদ জুমা কামরাঙ্গীরচর ছাতা মসজিদ থেকে শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি তার বক্তব্যে বলেন, “স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ”। অধ্যাপক আশরাফ আলী আকন এ সময় ঢাকা-০৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

পথসভায় আলহাজ্ব আব্দুর রহমান বলেন, “আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি ঢাকা-০৭ আসনের মানুষের খাদেম হতে চাই। “

আলহাজ্ব আব্দুর রহমানের গণসংযোগে আরো অংশ নেন ইসলামী যুব আন্দোলনের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, মাওলানা মামুনুল হক আজহারী, মুফতী ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান বেতাগী সহ কামরাঙ্গীরচর থানা নেতৃবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews