1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:48 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন।

  • সময়: Sunday, August 10, 2025
  • 149 View

মোঃ রাসেল ফকির :
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ময়মনসিংহের সকল সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট ২০২৫ শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এতে যোগ দেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন দীপকচন্দ্র দে সাপ্তাহিক বিশ্ব বাংলা ভিশন, মোঃ বিল্লাল হোসেন মানিক নির্বাহী সম্পাদক দৈনিক কাগজের আলো , আলমগীর হোসেন এশিয়ান টিভি সদর প্রতিনিধি, রাজন লাল সরকার সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান, মোস্তফা বিশ্ব বাংলাভিশন, অধ্যাপক আব্দুল করিম খেলাফত মজলিস ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর এহসানুল হক, ময়মনসিংহ মহানগর রহমান, মহানগর লুৎফুর রহমান খেলাফত, ময়মনসিংহ রবিউল ইসলাম খেলাফত মজলিস, ময়মনসিংহ সোলাইমান খেলাফতে মসজিদ, ময়মনসিংহ রবিউল আউয়াল সময়ের কণ্ঠস্বর, ইমতিয়াজ আহমেদ তানসেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ ময়মনসিংহ, মোহাম্মদ আরিফ রেওগীর সম্পাদক সুবর্ণ বাংলা, অজিত বণিক সাংস্কৃতিক কর্মী, মাইনুল ইসলাম সিনিয়র সাংবাদিক, আব্দুল আল আমিন দৈনিক আমার সংবাদ সাংবাদিক, গোলাম কিবরিয়া পলাশ সিনিয়র সাংবাদিক, সজীব রাজভর বিপিন বাংলাদেশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা, মিজানুর রহমান বাংলাদেশ প্রেস ক্লাব সম্পাদক আতিকুল ইসলাম সোহান নববাণী, সাংবাদিক আমিনুল ইসলাম রাব্বি সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর,
মোঃ রাসেল ফকির সাঃ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর,
তানজিল হোসেন মুনিম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক, রাজু খান সভাপতি ভিশন নাট্যাঙ্গণ ময়মনসিংহ, খালেদ হাসান বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা সভাপতি, নারী সাংবাদিক সংঘ (নাসাস) বাললী আক্তার, আল নাদিম সানি সংবাদপত্র ইউনিয়ন ময়মনসিংহ কন্ঠ, দ্বীপজয় সরকার প্রতিদিনের কাগজ, মোঃ সেলিম সাজ্জাদ, আবু সাঈদ দৈনিক ভোরের অপেক্ষা, ইব্রাহিম খলিল সাপ্তাহিক সোনালী শীষ, মোহাম্মদ বিন ইসলাম কালের কণ্ঠ, সুলাইমান রাজিব দৈনিক ভোরের কথা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তারা দাবি জানান, অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে এবং বিগত সময়ে যত সাংবাদিক হত্যার মামলা রয়েছে, তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টার কাছে সকল সাংবাদিক নেতৃবৃন্দ দাবি রাখেন, যেন দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের উপর হামলা বন্ধ না হলে দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews