1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 9:58 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

মুক্তাগাছায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু।

  • সময়: Thursday, August 7, 2025
  • 169 View

মোঃ রাসেল ফকির :

ময়মনসিংহের মুক্তাগাছায় এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নের ঝনকা বটটেংগর গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া দুই শিশু হলো মোহাম্মদ ত্বকি (১৩) — গাবতলী স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র, এবং তার ছোট ভাই মোহাম্মদ আবরার হোসেন (৮), কালীবাড়ী চাইল্ডকেয়ার স্কুলের ছাত্র। তারা হাফেজ আব্দুল হালিম ও গৃহিনী আফরোজা বেগমের সন্তান।ত্বকি সাঁতার শেখার প্রচুর আগ্রহ ছিলো স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ত্বকি ও আবরার কাউকে না জানিয়ে সাঁতার শেখার উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে নামে বলে ধারনা করা হচ্ছে। পুকুর অনেক গভীর ও ঢাল না থাকায় এমনটা হতে পারে, তবে তারা কেউই সাঁতার জানত না। কিছুক্ষণ পর এক পথচারী পুকুরে ভাসমান দেহ দেখে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা প্রথমে আবরারকে উদ্ধার করে। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুরের গভীর থেকে ত্বকি’র নিথর দেহ উদ্ধার করা হয়।উদ্ধারের পর তাদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।রবিবার সকাল ১০টায় ঝনকা ঈদগাহ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত গ্রামবাসী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। নিজের দুই সন্তানের জানাজায় ইমামতি করেন শোকাহত পিতা হাফেজ আব্দুল হালিম। জানাজায় শিশুদের রুহের মাগফিরাত এবং পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।দুই শিশুর দাফন করা হয় তার দাদার কবরের পাশে। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অধ্যাপক আবু হানিফ, শিক্ষক ফারুক মাষ্টার, রাজনৈতিক নেতা এনামুল হক এনাম, সুপার আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি অপমৃত্যু। আমরা ঘটনাটি অত্যন্ত দুঃখের সাথে গ্রহণ করছি।দুই সন্তানের অকাল মৃত্যুতে পরিবারটি এখন নিঃস্ব। পুরো বটটেংগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এমন মর্মান্তিক ঘটনা যেন আর কোনো পরিবারের না ঘটে — এই কামনা করেছেন এলাকাবাসী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews