1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:49 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ফরিদপুরে পলাতক ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

  • সময়: Thursday, July 31, 2025
  • 116 View

গত বছরের আগস্টের পর থেকে পলাতক থাকা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সালথা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা। এ সময় পলাতক থাকা ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণ দাবি করে তার নানা দুর্নীতি-অনিয়মের তথ্য তুলে ধরেন তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাওয়াল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মোল্যা।তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের বেশিরভাগ বরাদ্দই আত্মসাৎ করেছেন। পরিষদের বেশিরভাগ প্রকল্পের অর্ধেক কাজ করেছেন। বাকি কাজের টাকা তিনি লুটপাট করে খেয়েছেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে সাধারণ ইউপি সদস্যদের পাত্তাই দেননি তিনি। যে কারণে উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন সাধারণ ইউপি সদস্যরা। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি আর পরিষদে আসেননি।চেয়ারম্যান পরিষদে না আসায় সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমন অবস্থায় চেয়ারম্যান ফারুকুজ্জামানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ইউপি সদস্যরা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews