1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:47 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে : ফারুক-ই-আজম

  • সময়: Thursday, July 31, 2025
  • 150 View

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সে সময় মারা গেছে, এ রকম অনেক নাম আমরা পেয়েছি। কিন্তু তাদের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোকে অচিরেই আমরা গেজেট থেকে বাতিল করব।একইভাবে আমরা আহতদের ব্যাপারেও চেষ্টা করছি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফারুক-ই-আজম বলেন, জুলাইয়ের স্মৃতি যাতে অম্লান থাকে সরকার এ বিষয়ে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা পেয়েছি এবং এটাকে গেজেট করা হয়েছে।এটা অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি। একইভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা জুলাই আহতদের তালিকা পেয়েছি। যেদিন আমরা তালিকা পেয়েছি ওইদিনই সেটিকে গেজেট আকারে প্রকাশ করেছি।

তিনি বলেন, আমাদের কাছে দৃষ্টান্ত আছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে।আজকের ৫৪ বছর হয়ে গেছে, কিন্তু এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদদেরও কোনো তালিকা হয়নি।২০০৫ সালে ৫৩৫ শহীদের একটা তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ওটাই হলো শহীদের সংখ্যা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের সাথেও যাতে এ রকম কিছু না হয়, সে জন্য সতর্কতার সাথে আমরা এটা সম্পন্ন করেছি।জুলাইয়ে আহত এবং নিহতদের দুই তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই-বাছাই করছি। এটা যাতে একেবারে পরিশুদ্ধ হয় সে জন্য আমরা মন্ত্রণালয় এবং সমগ্র দেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে যাচাই-বাছাই করে নিচ্ছি।তিনি আরো বলেন, জুলাইয়ে আহতদের মাসিক ভাতার বিষয়টি নিয়ে কাজ করছি। একইভাবে তাদের পুনর্বাসনের বিষয়টিও যুক্ত হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews