1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 15, 2026, 8:37 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

দুদকে সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ

  • সময়: Wednesday, July 30, 2025
  • 110 View

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহভাজন আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন টেলিভিশন উপস্থাপক ও জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুলের নেতৃত্বে একটি টিম এ জিজ্ঞাসাবাদে অংশ নেয়। জানা গেছে, মুন্নী সাহার বিভিন্ন ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন নিয়ে অনুসন্ধান করছে কমিশন।এর আগে গত ১৬ জুলাই মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয় আদালত। ওই হিসাবে বর্তমানে ১৮ কোটি ১৬ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। কিছু হিসাবে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে যৌথ মালিকানা রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক হিসাবগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে মুন্নী সাহা ও তার পরিবারের লেনদেনের গতিপথে হঠাৎ পরিবর্তন দেখা যায়। অভিযোগ রয়েছে, আমানতের মধ্যে থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) অনুসন্ধানে দেখা গেছে, ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় ২০১৭ সালে এমএস প্রমোশনস নামে একটি হিসাব খোলা হয়, যার মালিক মুন্নী সাহার স্বামী কবির হোসেন এবং নমিনি মুন্নী সাহা নিজে। অপরদিকে, চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের নামে খোলা অন্য এক হিসাবে বারবার সুদ মওকুফ ও ঋণ নবায়ন করা হয়।দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

দুদক বলছে, এই লেনদেনের উৎস ও উদ্দেশ্য নিয়ে অসংখ্য প্রশ্ন রয়েছে। কিছু অর্থ বিদেশেও স্থানান্তরিত হয়েছে কিনা, তা নিয়েও অনুসন্ধান চলছে।এছাড়া গুলশান-তেজগাঁও লিংক রোডে ‘শান্তিনিকেতনে’ ১৬৫ নম্বর রোজা গ্রিনে মুন্নী সাহার নামে একটি ডুপ্লেক্স বাড়ির তথ্যও অনুসন্ধানের আওতায় রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews