1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 8:55 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

  • সময়: Wednesday, July 30, 2025
  • 115 View

চট্টগ্রামের গত কয়েকদিন টানা বৃষ্টিপাতে হালদা ও কর্ণফুলী নদীর পানির স্তর বেড়ে রাউজান ও হাটহাজারী উপজেলার শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এই দুই উপজেলার নিম্নাঞ্চলীয় এলাকাগুলোর কৃষিজমি, বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজারসহ সরকারি বেসরকারি অনেক অফিসও পানির নিচে ডুবে গেছে। এতে লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।  

সোমবার (২৮ জুলাই) স্থানীয় সূত্রগুলো এমন তথ্য জানিয়েছে।স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে হালদা ও কর্ণফুলী নদীর পানির স্তর ৫-১০ ফুট পর্যন্ত বেড়ে গেছে। পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে পানির স্তর বৃদ্ধি পেয়ে দুই নদীর তীরবর্তী হাটহাজারী ও রাউজান উপজেলার শতাধিক গ্রাম ৫-৮ ফুট পানির নিচে ডুবে গেছে। এসব এলাকার জনবসতি ছাড়াও হাজার হাজার একর কৃষিজমি, পুকুরও পানিতে তলিয়ে গেছে। ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মাসুম কবির জানান, পানিতে তলিয়ে যাওয়ার কারণে শতশত একর কৃষি জমির ধানের বীজতলা নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি মাছচাষীদের পুকুরের মাছ পানির স্রোতে ভেসে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। পানি কমলে কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতির তালিকা করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পানির স্তর বৃদ্ধির কারণে হাটহাজারীর পূর্বাঞ্চল পুরোটাই পানিতে ডুবে আছে।বিশেষ করে মদুনাঘাট, দক্ষিণ মাদার্শা, বুড়িশ্চর, গরদুয়ারা, মেখল ইউনিয়নের গ্রামগুলো পানির নিচে তলিয়ে আছে। অন্যদিকে রাউজানের দক্ষিণ নোয়াপাড়া, উরকিরচর, পূর্ব উরকিরচর, নোয়াপাড়া ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম পানিতে তলিয়ে আছে। দুই উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানির জন্য দুর্ভোগে পড়েছেন বলে স্থানীয় সূত্রগুলো বলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews