1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সময়: Monday, July 28, 2025
  • 91 View

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী।  

সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত স্থানীয় এসটি স্কুল এন্ড কলেজে দেড় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু এই সেবা গ্রহণ করেন।  

৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার তত্ত্বাবধানে ১০৫ ব্রিগেড এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।  আয়োজকরা জানান মেডিসিন, চক্ষু, চর্ম, গাইনি ও শিশু বিষয়ের ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসাপত্র প্রদান করেন।পরে চিকিৎসাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।  

১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী তাদের নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনহিতকর কার্যক্রমও পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভবদহ এলাকার জলাবদ্ধ নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরণের জনহিতকর কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।প্রতি বর্ষা মৌসুমেই যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার কয়েকশ’ গ্রাম (ভবদহ এলাকা হিসেবে পরিচিত) জলাবদ্ধ হয়ে পড়ে। ফসল ও কাজ হারিয়ে নি:স্ব হয়ে পড়েন তারা। দীর্ঘদিন বদ্ধ পানিতে থাকার কারণে পানিবাহিত নানা রোগও ছড়িয়ে পড়ে এলাকায়।

এ অবস্থায় সেনাবাহিনীর এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় এলাকার সুবিধাবঞ্চিত নারী, পুরুষেরা সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews