1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর প্রাথমিক পরিচয় মিলেছে

  • সময়: Monday, July 28, 2025
  • 69 View

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে। নাম ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি (৩২)। পরিচয় নিশ্চিত ক‌রেছেন তার চাচাত বোন সুকতারা ইসলাম ঐশী।  

ঐশী জানান, নি‌খোঁজ জ্যো‌তি মিরপুরে বাস করতেন।তিনি ম‌নি‌ ট্রেডিং ক‌র্পো‌রেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।

গতকাল রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে প‌ড়ে তলিয়ে যায় ওই নারী।

নি‌খোঁজ নারীর চাচাত বোন ঐশী বলেন, আমার বোন রবিবার টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভি‌জিট কর‌াতে যান।রা‌তে ফেসবুক ও বি‌ভিন্ন ‌টি‌ভি চ‌্যা‌নে‌লের মাধ‌্যমে জান‌তে পা‌রি ওই এলাকায় একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে যায়। তারপর আমা‌দের প‌রিবারের লোকজন তার মোবাইল নম্ব‌রে যোগা‌যোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তার ফোন‌ নম্বর বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি ক‌রে আজ হো‌সেন মার্কেট এসে জান‌তে পা‌রি একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে গে‌ছে।ফায়ার সা‌র্ভিস কাজ কর‌‌ছে। খুঁজে না পাওয়া পর্যন্ত স‌ঠিক বলা যা‌চ্ছে না, সে আমার বোন কিনা।পথচা‌রী সোহাগ মি‌য়া বলেন, আমি ওই এলাকায় আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। পাশেই একজন নারীকে ম‌্যা‌ন‌হো‌লে যেতে দেখে আমরা দুইভাই তাকে উদ্ধার করতে ম‌্যান‌হো‌লে নেমে পড়ি। কিন্তু তিনি পা‌নি‌তে তলিয়ে যান।আমা‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের লোকজনও খোঁজাখুঁ‌জি ক‌রে‌ছে। রাত দেড়টা পর্যন্ত খোঁজাখুঁজি করা হ‌য়ে‌ছে।ফায়ার সা‌র্ভিস সূত্রে জানা গে‌ছে, রা‌তে অনেক খোঁজাখুঁজি ক‌রে তা‌কে পাওয়া যায়‌নি। আজ‌ সোমবারও ডুবু‌রিদ‌ল চেষ্টা ক‌রে যা‌চ্ছে।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলমান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিন‌টি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তা‌কে পাওয়া যায়‌নি। আমা‌দের অভিযান অব্যাহত আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews