1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 2:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

মানিকগঞ্জে পদ্মা নদীতে ব্যাপক ভাঙন

  • সময়: Saturday, July 26, 2025
  • 113 View

মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ফুঁসে উঠেছে পদ্মা নদী। সেই সাথে ভাঙন শুরু হয়েছে উপজেলার দুর্গম চরাঞ্চলসহ নদীর উভয় পারের বিভিন্ন এলাকায়। এতে দিশে হারা হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার লোকজন।নির্ঘুম রাত কাটছে তাদের।
এতে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়িসহ শতশত একর ফসলি জমি। নদী ভাঙনে প্রায় ৫ হাজার একর ফসলি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানান। পদ্মা নদী ভাঙন রোধে স্থানীয়রা একটি গণসমাবেশও করেছেন।স্থানীয়রা জানান, এই দেশ স্বাধীন হওয়ার পর  নদী ভাঙনের ফলে ১৩টি ইউনিয়নের মধ্যে ৯ ইউনিয়নই নদী ভাঙনের কবলে পড়ে। এতে করে আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ তিনটি ইউনিয়ন সম্পূর্ণভাবে নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে এই তিন ইউনিয়নে চর জেগে উঠলে নব্বই দশকের শেষ দিকে সেখানে আবার জনবসতি গড়ে ওঠে। এ উপজেলার ভাঙন কবলিত অন্যতম আরেকটি ইউনিয়ন কাঞ্চনপুর।এ ইউনিয়নের ১৩টি মৌজার মধ্যে ১২টি মৌজা সম্পূর্ণরূপে বিলীন হয় গেছে। এতে করে এই ইউনিয়নেরই প্রায় ১২টি গ্রাম পুরোপুরি নদীতে বিলীন হয়ে যায়। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সম্প্রতি কাঞ্চনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম কুশিয়ারচর এলাকায় ২৯ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার আপদকালীন জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করা হলেও এই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালুচি গ্রামে সম্প্রতি দেখা দেয় তীব্র ভাঙন। এতে নদী পাড়ের কলার বাগানসহ ফসলি জমি বিলীন হয়ে যায়। আব্দুল মালেক  জানান, ৩ নং ওয়ার্ডের কুশিয়ারচর এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও এই মালুচি গ্রামের কিছু অংশ এখন পর্যন্ত কোনো জিও ব্যাগ পড়েনি।যার ফলে এ এলাকায়  এখন তীব্র ভাঙন দেখা দিয়েছে। তাই আমাদের দাবি, দ্রুত জিও ব্যাগ ডাম্পিং করে এই এলাকাকে রক্ষা করার। মালুচি গ্রামের বাসিন্দা রমেজা খাতুন (৭১) জানান, আমাদের বাড়ি আগে দুইবার ভাংছে। এবার ভাংলে আর বাড়ি করা অইবো না। বাড়ি করার মতো আর জায়গা নাই। কিছু জমি আছে নদীর উপার।তাছাড়া যাওয়ারও কোন জায়গা নাই। আরেক বাসিন্দা  হবি মাদবর বলেন এক সময় জমি জিরাত ভালই ছিল। কয়েকরাব ভাঙনের ফলে একেবারে নিস্ব হয়ে গেছি। পরের জমিতে ঘর তুলে আছি। প্রতি বছরে ভারা ভাড়া দিতে হয়। সরকারের বাছে এলাকাবাসীর জোর দাবী ভাঙন রোধে ব্যবস্থা নিতে।

এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নডন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তাাংজ্জামান বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাম তীরে কালিতলা থেকেমালুচি পর্যন্ত  প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্য। ইতিমধ্যে কালিতলা এলাকায় আপদকালীন কাজ বাস্তবায়ন হয়েছে এবং নদী ভাঙন হ্রাস পেয়েছে। কালিতলা থেকে মালুচি পর্যন্ত অবশিষ্ট ৩০০ মিটার দৈর্ঘ্যে কাজ বাস্তবায়নের লক্ষ্যে জরিপ কাজ সম্পন্ন হয়েছে এবং স্থায়ী প্রকল্প গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। সার্বক্ষণিক ভাঙন এলাকা মনিটরিং অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews