1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 15, 2026, 6:24 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সময়: Saturday, July 12, 2025
  • 70 View

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা-খাওয়ার মান দেখা।একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো।

তিনি বলেন, নির্বাচন কবে হবে সেটা ঘোষণা দিবেন নির্বাচন কমিশন। কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চাই। নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না।নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন।

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাসহ বিভিন্ন মব ভায়োলেন্স এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাতে যে ব্যবসায়ী হত্যাকাণ্ড হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে আমরা ৫ জনকে আইনের আওতায় এনেছি। ডিবির সদস্যরা বিভিন্ন জায়গায় তদন্ত করছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।এটা খুবই দুঃখজনক ঘটনা, এজন্য আমি আপনাদেরও বলবো সাহায্য-সহযোগিতা করতে।

তিনি বলেন, আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। যেকোনো ছোটখাটো ঘটনা ঘটলেই আমরা ইস্যু হয়ে যাই। এটা বন্ধ করার জন্য সমাজের সকল শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে।

সোহাগকে এক ঘণ্টা ধরে হত্যা করা হলো, পুলিশ কী করেছে, গোয়েন্দা সংস্থা কী করেছে- এই দায় কি এড়ানো যায়? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রউপদেষ্টা বলেন, আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি।আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয়।

শুধু যে হত্যাকাণ্ড, সেরকম না- চাঁদাবাজিসহ সার্বিক আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা চাঁদপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে এসেছি। গতকাল একটি বিমান কাঠমান্ডু যাচ্ছিল, সেখানেও একটি ঘটনা ঘটেছে। কেউ একজন টেলিফোনে বলেছে বিমানে বোমা আছে। সে ঘটনায় যে টেলিফোন করেছে আমরা তাকে ধরেছি। এতে তাকে দুইজন সহায়তা করেছে, তাদেরকেও ধরেছি।  

যেসব ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান উপদেষ্টা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews