1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 10:20 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

এসএসসির ফল প্রকাশের জন্য প্রস্তুত

  • সময়: Friday, July 4, 2025
  • 60 View

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই চূড়ান্ত দিন নির্ধারণ করে ফল প্রকাশ করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই দেশের প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবে।আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। আমরা এখন সম্ভাব্য কয়েকটি তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেটিতেই ফল প্রকাশ করা হবে।চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত না হলেও অধ্যাপক হায়দার জানান, যেহেতু এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে গত ১৫ মে, তাই শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী (৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ) ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এবার মোট তিনটি ধারাবাহিক পরীক্ষার ফল প্রকাশ হবে একযোগে- সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে মন্ত্রণালয় ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করবে। ফল প্রকাশের দিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের নির্ধারিত দিন ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews