1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 9:57 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

চট্টগ্রামে আবারও শুরু হচ্ছে করোনার টিকাদান

  • সময়: Wednesday, June 18, 2025
  • 61 View

আবারও করোনার প্রকোপ দেখা দেওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আজ বুধবার থেকে করোনা প্রতিরোধে সীমিত পরিসরে টিকাদান কর্মসূচি চালু করছে। প্রথম ধাপে ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হবে। টিকাদান কর্মসূচিতে এবার অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রসূতিরা।

চসিক সূত্রে জানা গেছে, নগরকে সাতটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ ফাইজারের টিকা পাঠানো হয়েছে।প্রতিটি ভায়ালে ছয় ডোজ করে টিকা রয়েছে। আজ প্রথমদিন শুধু চসিক জেনারেল হাসপাতালেই টিকা দেওয়া হবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা জানান, বুধবার সীমিত পরিসরে টিকাদান শুরু হচ্ছে। পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারিত হবে।যারা পূর্বে এক বা দুইটি ডোজ নিয়েছেন বা একেবারেই নেননি- দু’দলই এবার বুস্টার ডোজ নিতে পারবেন। ১২ বছর ও তদূর্ধ্ব সবাই এই টিকার আওতায় আসবেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৭ মে ফাইজারের ৬৭ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। এগুলো সংরক্ষণ করা হয়েছে ইপিআই গুদামে।উপজেলা পর্যায়েও পাঠানো হয়েছে টিকা। তবে সেসব কেন্দ্রে সাড়া কম।সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পর্যাপ্ত মজুদ রয়েছে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে। স্বাস্থ্যকর্মীরা নিজেরাও টিকা নিচ্ছেন এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews