চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে তিন জনকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৭ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার কাদলা গ্রামের মুন্সি বাড়িতে হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন মোঃ রাহাদ (২০), মোঃ জিহাদ (১৮) ও মোঃ রফিক মুন্সি (৩৮)। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।আহতরা ঘটনার প্রসঙ্গে জানান, ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে সোহাগদের সাথে তর্কবিতর্ক হয়। পরে গণ্যমান্যদের নিয়ে একটি বৈঠক হয়। কিন্তু তারা বৈঠকের সিদ্ধান্ত না মেনে ( রফিক মুন্সির ) এর ব্যবসা বাণিজ্য বন্ধ ও হত্যার হুমকি দেন।এবং আহত জিহাদের মা বলেন প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার কারণে আমরা নিজেদের নিরাপত্তার জন্য কচুয়া থানায় সি.আর-৮৪৩/২০২৪ইং একটা মামলা দায়ের করি। মামলা দায়ের করার কারণে, সোহাগ (২৬) জুয়েল(৩৫) জাকারিয়া (২৫) নাজমুল ৪২, সুজন৷ (৪০) নজরুল (৩৫) সহ ২০ থেকে ৩০ জন মিলে আমার দুই ছেলে ও আমার দেবরকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে।তাৎক্ষণিক আমরা ৯৯৯ ফোন করি ওদেরকে প্রশাসন এসে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান,
তার কিছুক্ষণ পরই সোহাগ নাজরুল জাকারিয়া সহ ২০ থেকে ৩০ জন এসে বাড়িঘর ভাঙচুর করে, এবং বলে মামলা না উঠাইলে সবাইকে প্রাণে মেরে ফেলবে।
Leave a Reply