সাব্বির আহমেদ মিঠুন :
১২ জুন বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ পুটিয়ালীর চর সহ ঘাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ দাপুনিয়া বাজারে অ্যাডভোকেট কামালের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত করেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন মো: আ: করিম মাষ্টার সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি মো: হাফিজ উদ্দিন সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি শহীদুল ইসলাম ১০ নং দাপুনিয়া ইউনিয়ন বিএনপি মো: রফিকুল ইসলাম রবু সাবেক সাধারণ সম্পাদক, ১১ নং ঘাগড়া ইউনিয়ন বিএনপি মো: ইউনুস আলী শেখ সাবেক সাধারণ সম্পাদক, ১১ নং ঘাগড়া ইউনিয়ন বিএনপি সহ সর্বস্তরের এলাকাবাসী জনগণ।মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন, ময়মনসিংহ সদর দাপুনিয়া পুটিয়ালীর চর সহ ঘাগড়া এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রশাসন বারবার এ এলাকায় অভিযান চালালেও এলাকার মানুষ মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। তাই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এলাকার মাদক কারবারি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। মাদক কারবারি ও সন্ত্রাসীর নাম-পরিচয় প্রকাশ করেন। তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে কামালকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে তারা অধিকতর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান বক্তারা।
Leave a Reply