1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:46 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ময়মনসিংহ দৌলত ফুটওয়্যার দোকানের সেলস ম্যান ৪ লক্ষ ৫০ হাজার টাকার জুতা নিয়ে উধাও।

  • সময়: Friday, May 30, 2025
  • 98 View

ময়মনসিংহ দৌলত ফুটওয়্যার দোকানের সেলস ম্যান ৪ লক্ষ ৫০ হাজার টাকার জুতা নিয়ে উধাও

মোঃ রাসেল ফকির,ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহ থানার ঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দৌলত ফুটওয়্যার, দোকানের সেলস ম্যান ৪ লক্ষ টাকার উপরে জুতা নিয়ে উধাও। তার নাম মোঃ ইমরান মিয়া (২৫)। জুতা নিয়ে ডেলিভারী দিয়ে আর দোকানে আসে নাই। দোকান মালিক তার সন্ধান না পাওয়ার পর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

দোকান মালিক মোঃ শওকত হাসান বলেন, আমি দীর্ঘদিন যাবত মেসার্স দৌলত ফুটওয়্যার থানার ঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলায় জুতার ডিলার শীপের ব্যবসা করতেছি। বিবাদী দীর্ঘদিন আমার দোকানের এসআর ও সেলসম্যান হিসাবে কাজ করে আসছিলো। দূরে কোথাও গেলে সিএনজি রিজার্ভ করে জুতা গুলো পাঠানো হয়। কিন্তু গত ২৬/০৫/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১২.৩০ টার সময় আমার দোকান হইতে নগদ-৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকার জুতা নিয়া দূর্গাপুর ডেলিভারী দেওয়ার জন্য যায়। পরবর্তীতে বিবাদী উক্ত জুতা ডেলিভারী দিয়া আমার দোকানে না আসিয়া আত্মগোপন চলে যায় । ডেলিভারী দিয়ে সকল টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। তার দুটি নাম্বার বন্ধ পাই। বিবাদীর বসত বাড়ীতে গিয়ে তাহার পরিবারের থেকে খোঁজ করিলে তাহার কোন সন্ধান পাই নাই। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করি।

কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সাইফুল ইসলাম বলেন, তারা আমার কাছে আসছিলো। যদি অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews