1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বাসা থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ ভাসছিল পুকুরে।

  • সময়: Thursday, May 15, 2025
  • 73 View


নিজস্ব প্রতিবেদক :
বাসার অদূরে একটি পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার আশুলিয়ার বাইপাইল এলাকায়ছবি: প্রথম আলো
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় গতকাল মঙ্গলবার রাতে দুই শিশু বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আজ বুধবার সকালে বাসার অদূরে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন পথচারীরা। খবর পেয়ে স্বজনেরা শিশু দুটিকে শনাক্ত করেন। পরে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার হওয়া দুই শিশুর নাম লিমন হোসেন (১০) ও মানিক হোসেন (৮)। লিমন পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরে লিমন হোসেন ও মানিক হোসেন। দুপুরের পর বিভিন্ন সময়ে তারা বাসা থেকে বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও আড্ডা দিতে বের হয়। রাতে বের হয়ে রাত নয়টার পর বাসায় না ফেরায় তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে পথচারীরা আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশ দুটি শনাক্ত করেন। পরে আশুলিয়া থানার পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তারা।

লিমনের চাচা মো. নাজমুল হুদা বলেন, লিমন ও মানিক একই মাদ্রাসায় পড়ত। বাসায় এসে দুজনে একসঙ্গেই খেলাধুলা করত। গতকাল দুপুরে মাদ্রাসা থেকে বাসায় এসে খাওয়াদাওয়া করে। রাত নয়টার দিকে লিমনের খালা লিমনকে মগ হাতে বাসার সামনে দেখতে পান। কেউ একজন তাকে চা আনতে পাঠিয়েছিল। এর পর থেকে লিমনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে জানতে পারেন, পুকুরে লিমন ও মানিকের লাশ পাওয়া গেছে।

মানিকের চাচাতো বোন জেমি আক্তার বলেন, রাত নয়টার পর থেকে মানিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পুলিশকে বিষয়টি জানানোর জন্য বাসা থেকে বের হলে এক ব্যক্তি জানান, জামগড়া থেকে বাইপাইল সড়কে দুই শিশুকে খেলতে দেখেছেন তিনি। পরে মানিকের স্বজনেরা সেখানে গিয়ে কাউকে না পেয়ে বাসায় ফিরে আসেন।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে জন্য লাশ দুটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু দুটির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews