1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের মানববন্ধন।

  • সময়: Saturday, May 3, 2025
  • 123 View

ময়মনসিংহ প্রতিনিধি:
গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ এবং পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটি। শনিবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে দুপুর ৩টার দিকে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কিন্তু আজ সেই বিবেককে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। তারা বলেন, দেশে বারবার সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহার করে কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের তথ্য জানার অধিকার বিপন্ন হয়। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের বিচার এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মো: খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক সজিব রাজভর বিপিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সাহা বিষু, দফতর সম্পাদক মো. রাফিউল ইসলাম হায়দার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, সদস্য শান্ত, নেত্রকোনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,সাংবাদিক আবদুল মান্নান খান, সাংবাদিক মকবুল হোসেন প্রমুখ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা একমত হন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা রক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews