1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:25 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত।

  • সময়: Thursday, May 1, 2025
  • 112 View

কিশোরগঞ্জ প্রতিনিধি:
শ্রমিকদের ন্যায্য অধিকার ও সামাজিক সুরক্ষার দাবি বক্তাদের,
মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১ মে, বিকেলে কিশোরগঞ্জ শহরের রথকথা চত্বরে এই সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শরীফ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা দিদারুল হক দিদার। আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল এবং সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

বক্তারা তাঁদের বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকবান্ধব নীতিমালার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আজকের এই মে দিবস তাঁর শ্রমনীতি অনুসরণ করার শপথ নেওয়ার দিন।”

বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের শ্রমিক নেতারা, ইউনিয়নের সদস্যরা এবং সাধারণ শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভার শেষে শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মহান মে দিবসের এই আলোচনা সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতে অধিকার আদায়ে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews