1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:43 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, অভিযোগের সত্যতা মেলেনি।

  • সময়: Tuesday, April 29, 2025
  • 110 View

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, অভিযোগের সত্যতা মেলেনি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালালেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত এই সড়কের গুণগতমান নিয়ে অভিযোগ উঠলে তারা সরজমিনে তদন্তে নামে।

অভিযানে অংশ নেন দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী এবং এলজিইডি কর্মকর্তারা। তারা সড়কের কার্পেটিং, মেকাডম ও ইটের মান পরীক্ষা করেন।

সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির বলেন, “৪ কিলোমিটার ৩১০ মিটার সড়কে ৭৫ মিলিমিটার মেকাডম থাকার কথা থাকলেও সেখানে ৮৫ মিলিমিটার পাওয়া গেছে। কার্পেটিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত ৪০ মিলিমিটারই পাওয়া গেছে এবং ইটও ছিল প্রথম শ্রেণির।”

দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, “আমরা নিরপেক্ষভাবে মান যাচাই করেছি। তিনটি স্থানে পরীক্ষা করে প্রাক্কলন অনুযায়ী সবকিছু সঠিক পাওয়া গেছে। অভিযোগটি সত্য নয়।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews