1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:47 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ঈদের ছুটিতে কুমিল্লা নগরীর নিরাপত্তায় ‌‘নাইট পেট্রোল টিম’

  • সময়: Sunday, March 30, 2025
  • 106 View

ঈদ বাজারের মতো ঈদের ছুটিতেও নগরজীবনের নিরাপত্তা চান নগরবাসী। এজন্য তারা জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশের দাবি জনসাধারণের সহযোগিতা পেলে তারা এই সেবা আরও বেগবান করতে পারবেন।

সূত্রমতে, রমজানের প্রথমে দিকেও নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল না।এ নিয়ে নগরবাসীর শঙ্কা ছিল ঈদ বাজার নিয়ে। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। মাঠে পুলিশের টহল বাড়ানো হয়। মলম পার্টি, চুরি, ছিনতাই ঠেকাতে মাঠে ডিবির টিম কাজ শুরু করে।বিভিন্ন মার্কেটে পুরুষের সাথে নারী পুলিশ দায়িত্ব পালন করে। এছাড়া বড় ধরনের সমস্যা মোকাবেলায় কুইক রেসপন্স টিম কাজ করে। হাইওয়েতে হাইওয়ে পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে জেলা পুলিশও কাজ করেছে। পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি তরদারকি ও যানজট নিরসনে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন এলাকায় তৎপর ছিলেন।এসব আয়োজনের কারণে কুমিল্লা নগরীর ঈদ বাজারে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেই ধারা যেন ঈদের ছুটিতেও অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছেন নগরবাসী।কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের বাসিন্দা জামিল আহমেদ খন্দকার, ২য় মুরাদপুরের রফিকুল ইসলাম সোহেল ও ঠাকুরপাড়া এলাকার ডা. গোলাম শাহজাহান বলেন, ঈদ বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বস্তির ছিল। ঈদের ছুটিতে অনেকে গ্রামে যাবেন। বাসা খালি থাকবে।এসময় দুষ্কৃতকারীরা সুযোগ নিতে পারে। তাই পুলিশের তৎপরতা অব্যাহত রাখতে হবে।

পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ঈদের ছুটিতে মানুষের বাসা-বাড়ি যেন নিরাপদ থাকে সেই জন্য আমাদের নাইট পেট্রোল টিম কাজ করবে। এছাড়া তিনি সিসি ক্যামেরা সচল রাখা, গ্যাস লাইন বন্ধ রাখা ও ভালো তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews