1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট

  • সময়: Thursday, March 27, 2025
  • 105 View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। দেশের স্বার্থেই চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত।কারণ গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই নির্বাচন তাদেরও চাওয়া। তিনি বলেন, মঙ্গলবার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছি, প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের কথা বলেননি। আরও হতাশ হয়েছি, তাঁর বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি।অথচ এটাই ছিল ইতিহাস। স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৪ বছর হলেও একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। তাই আগামীতে দেশ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

তিনি বলেন, আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেগুলো কাটবে না।বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। জাতির স্বার্থে ও স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট ও সরকারের কথা বলছে। তিনি বলেন, আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার দ্রুত ন্যূনতম সংস্কার করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবে।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক, আমরা চাই না। প্রকৃত সত্যকে উদঘাটিত করে জনগণের যে আকাক্সক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলোততই সমাধান হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews