1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 5:52 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • সময়: Monday, March 10, 2025
  • 65 View

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী রওশন আক্তার চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।  

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রী এনামুরের বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে, এমন ধারণায় সাবেক এই এমপির স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

এজাহারে আরও বলা হয়, এনামুর রহমানের নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ সময়ে তার মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা।এনামুর রহমানের পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকার সন্দেহজনক জমা ও ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলন করা হয়েছে।

এনামুর রহমানের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।  

গত জানুয়ারিতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।তিনি ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন।তবে সবশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে হেরে যান।

এনামুর রহমান ২০১৯-২৪ মেয়াদে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews