1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 6:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় দুই ট্রাংক টাকা

  • সময়: Monday, March 3, 2025
  • 84 View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার কাগজ দিতে গিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই ট্রাংক টাকার খোঁজ পায় পুলিশ। এরপর সেখানে যৌথ বাহিনী অভিযান চালালে ওই দুই ট্রাংক থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় সাইফুল আলমের বাসায় এ অভিযান চলে।গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিষয়ে দুদকের একটি অনুসন্ধান চলছিল।গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে। তবে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানার দুজন পুলিশ সদস্য ট্রাইব্যুনালের পরোয়ানার কাগজ ওই বাসায় পৌঁছাতে যান। এরপর তারা সেই বাসার লোকদের বাসার ভিতরের ট্রাংক এবং বস্তা তড়িঘড়ি করে সরাতে দেখেন।পরিস্থিতি দেখে তাদের সন্দেহ হলে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর এই তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। পরে খবর পেয়ে দুদক কর্মকর্তারা টাকাগুলো জব্দ করে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লে. জেনারেল (অব.) সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত করে।একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক হিসাব এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews