বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) নিরুপম মজুমদার এর নেতৃত্বে অপরাধ দমনে উপজেলা প্রশাসনের নজিরবিহীন পদক্ষেপ দেখা গেছে।জানা যায় তিনি তার ঊর্ধ্বতনদের দিক নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে এ সময় সঠিকভাবে পণ্য মোড়কজাত না করায় দুটি প্রতিষ্ঠানে ১০,০০০ টাকা করে এবং পরিমানে কম দেয়ায় কাজী ফিলিং স্টেশনে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।এর পূর্বে তার নেতৃত্বে চিতৌষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর এলাকা ও সূচিপাড়া এলাকায় কৃষি জমির মাটি কাটা ও অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতে দেখা যায়।এভাবে একের পর এক তিনি তার সৎ সাহসীকতার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চলছেন যে কারনে তিনি প্রশংসায় ভাসছেন।তথ্য পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তিনি বুজাতে সক্ষম হয়েছেন সৎ সাহস থাকলে সবই সম্ভব।সময়ের এই সৎ সাহসী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) নিরুপম মজুমদার একের পর এক সাহসী অভিযান দিয়ে প্রশংসায় ভাসছেন।তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি,কাজের প্রতি আন্তরিকতা এবং নির্ভীক পদক্ষেপ তাকে শুধু একজন সফল (এসিল্যান্ড) নয়,বরং সময়ের সাহসী (এসিল্যান্ড) হিসেবে প্রতিষ্ঠিত করেছে জনগের মাঝে।শাহরাস্তি উপজেলার প্রতিটি মানুষই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আশা করছে, তার এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা জনগের।

Leave a Reply