1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 3:57 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

মোংলা বন্দরে খালাস হচ্ছে আর্জেন্টিনার ২০ হাজার টন গম

  • সময়: Sunday, February 16, 2025
  • 114 View

মোংলা বন্দরে প্রথমবারের মতো আর্জেন্টিনা থেকে গমের চালান এসেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলার জয়মনিরঘোল খাদ্য গুদাম জেটিতে খালাস করা হয় এ গম।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ২০ হাজার ৮০ টন গম নিয়ে বন্দরের ৭ নম্বর বয়ায় নোঙ্গর করে মাল্টার পতাকাবাহী ‘এমভি ইলিপডা জিআর’ জাহাজটি।

মোংলা বন্দরের খাদ্য নিয়ন্ত্রকের সহকারী নিয়ন্ত্রক আব্দুস সেবাহান সরদার জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম আমদানি হয়।৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে জাহাজটি। সেখানে ৩০ হাজার ১২০ টন গম খালাস করা হয়।

এরপর বাকি ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাসের উদ্দেশ্যে জাহাজটি বৃহস্পতিবার বন্দরে আসে। ওইদিন দুপুরে মোংলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা, জাহাজটির শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গমের নমুনা সংগ্রহ করেন।এরপর সেই গমের ভৌত পরীক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুর থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

আব্দুস সোবহান সরদার আরও বলেন, সাইলোতে ১৩ হাজার ৮০ টন গম মজুতের পর, বাকি ৭ হাজার টন গম বস্তা বন্দি হয়ে যাবে বরিশাল, খুলনা ও বাঘাবাড়িসহ দেশের বিভিন্ন জেলায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews