1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 20, 2026, 1:38 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

নাহিদের নেতৃত্বে কমিটিতরুণদের রাজনৈতিক দল আসছে ২৪ ফেব্রুয়ারি

  • সময়: Sunday, February 16, 2025
  • 78 View

ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে ২৪ ফেব্রুয়ারি। ওই দিনকে লক্ষ্য করে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে আহ্বায়ক কমিটি দিয়ে শুরু হবে নতুন রাজনৈতিক দলের পথচলা। এজন্য ২৪ ফেব্রুয়ারির আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম।তবে, অন্য দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় নাগরিক কমিটির ৬৮ জন সদস্য থাকবেন আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য হিসেবে। অন্যান্য কেন্দ্রীয় পদগুলোতে কারা কারা থাকবেন তা নিয়ে এখনো আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন তরুণরা। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যদের নিয়ে গতকাল রাত থেকে রাজধানীর বাংলামোটরে নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে।দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম অনেকটাই চূড়ান্ত। গতকাল গণমাধ্যমকে নাহিদ ইসলাম জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনিসহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। সূত্র জানায়, দলের সদস্যসচিব নিয়ে চলছে আলোচনা।সেক্ষেত্রে এগিয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের দুজন থেকে একজন সদস্যসচিবের দায়িত্ব নেবেন। এ ছাড়া নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ থাকবেন গুরুত্বপূর্ণ পদে। চমক হিসেবে কয়েকটি দলের তরুণ নেতাদের দেখা যেতে পারে নতুন দলে। কেউ কেউ দল ঘোষণার সময় আর কেউ বা দলে যোগ দেবেন সুবিধাজনক সময়ে।ইসলামী ছাত্রশিবির ও বাম ছাত্রনেতাদের কয়েকজনের যোগদানের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা রাজনৈতিক দলে যোগ দিলে শূন্যস্থান পূরণে দুই সংগঠনেই আসবে নতুন নেতৃত্ব। দ্বিতীয় সারির নেতারা উঠে আসবেন অভ্যুত্থানের এই দুই শক্তির মূল দায়িত্বে।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের ছাত্রনেতারা নতুন ছাত্র সংগঠন গঠন করবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা। নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের দিন একই সঙ্গে আত্মপ্রকাশ ঘটতে পারে এই ছাত্র সংগঠনেরও। দলীয় লেজুড়বৃত্তির বাইরে অবস্থান করে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গঠনমূলক কার্যক্রম চালাবে ছাত্র সংগঠনের নেতারা। অংশ নেবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। কমিটিগুলোর স্থায়িত্ব হবে ছয় মাস থেকে এক বছর মেয়াদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন ছাত্র সংগঠনের মধ্যে পার্থক্য কী হবে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু জুলাই-আগস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তা সমুন্নত রাখার প্রয়াস চালাবে। অন্যদিকে ছাত্র সংগঠনটি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews