1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:46 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে

  • সময়: Thursday, January 23, 2025
  • 92 View

দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আগামীকাল শুক্রবার পর্যন্ত। এ সময় কুয়াশার ঘনত্বও কিছুটা বেশি থাকতে পারে। তবে শনিবার থেকে আবার তাপমাত্রা ও কুয়াশা কমতে পারে। তখন সারা দেশেই শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।চলতি জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। ব্যতিক্রম ছিল না গতকাল বুধবারও। অঞ্চলভেদে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। তবে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরের মৃদু বাতাস ও কুয়াশার কারণে সূর্যের আলো পাওয়া কমায় কোনো কোনো অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে।এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গত রাতে বলেন, ‘কুয়াশা কিছুটা বেড়েছে আজ (গতকাল)। কুয়াশার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কিছুটা কমে যাওয়ায় দেশের কোনো কোনো অঞ্চলে শীতের অনুভূতিও কিছুটা বেড়েছে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা আছে। ফলে এ সময় শীতের অনুভূতিতে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।তিনি বলেন, আগামী শনিবার থেকে আবার তাপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে সোমবার পর্যন্ত। ফলে শীত বাড়তে পারে তখন। তবে তীব্র শীত পড়ার আশঙ্কা কম। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া বা চুয়াডাঙ্গার মতো দু-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews